নিজ স্ত্রীকে মা বলে ডাকা

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

যদি কেউ রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে মা ডেকে ফেলে, তবে শরী‘আতের ফয়সালা কি? তার স্ত্রী তার জন্য হারাম হবে কি না?

উত্তর

রাগের বশবতী হয়ে স্ত্রীকে মা ডাকতে স্ত্রীর উপর কোন প্রকার তালাক পড়বে না। স্বামী সেই স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করতে পারবে। তবে স্ত্রীকে মা বলা কোন জ্ঞানীর জন্য শোভা পায় না। শরী‘আতের দৃষ্টিতে তা মাকরূহ। সুতরাং, এরূপ বলা থেকে বিরত থাকবে। বলে থাকলে তাওবা করে নিবে। [প্রমাণঃ ফাতওয়া রশীদিয়া, ৪৬৪]

নিজ স্ত্রীকে মা বলে ডাকা | ইসলামী যিন্দেগী