নাভীর নিচে হাত বাঁধা

মুফতী মনসূরুল হক সাহেব৬ জানুয়ারি, ২০২৪নামায

প্রশ্ন

নামাযে অনেকে নাভীর উপরে হাত বাঁধে, আবার অনেকে নাভীর নিচে বাঁধে। এখন আমার প্রশ্ন নাভীর নিচে হাত বাঁধার পক্ষে আপনাদের নিকট কোন কিতাবের দলীল আছে কি-না? এবং সহীহ কোন হাদীসে তা আছে কি-না?

উত্তর

নামাযের মধ্যে হাত নাভীর নিচে বাঁধার ব্যাপারে সহীহ হাদীস আছে।

হযরত আবূ জুহাইফা হতে বর্ণিত। হযরত আলী রা. বলেন-নামাযে হাত নাভীর নীচে রাখা সুন্নাত তরীকা।” (আবূ দাঊদ শরীফ, ৭৬ পৃ: এবং দারা কুতনী, ২৮৬ পৃ:) উক্ত রিওয়ায়াতটি আবূ দাঊদ শরীফের প্রসিদ্ধ তিনটি নুসখার মধ্য হতে ইবনে আরাবিয়ার নুসখার মধ্যে বিদ্যমান আছে।

এছাড়াও ই’লাউস সুনান কিতাবের ২য় খন্ডের ১৬৫ ও ১৬৬ নং পৃষ্ঠায় নাভীর নিচে হাত বাঁধা সম্পর্কে হাদীস বিদ্যমান আছে। তাছাড়া আবূ দাঊদ শরীফের বর্তমান প্রচলিত নুসখার ১১০ নম্বর পৃষ্ঠার হাশিয়ার মধ্যেও উক্ত হাদীস বিধৃত হয়েছে।

وفى الفتاوى الهندية – فى سنن الصلاة وادابها.... رفع اليدين للتحريمة.....وضع يمينه على يساره تحت سرته الخ- [الفتاوى الهندية 1/72]

عن علقمة بن وائل بن حجر عن ابيه رضـ قال رأيت النبى صلى الله عليه وسلم وضع يمينه على شماله فى الصلاة تحت السرة – [كذا فى مصنف ابن شيب – 12/39 وزجاجة المصابيح-1/237]

নাভীর নিচে হাত বাঁধা | ইসলামী যিন্দেগী