মসজিদে দুনিয়াবী কথা বলা

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

অনেক সময় মসজিদসমূহের বিভিন্ন রকম দুনিয়াবী আলোচনাও করা হয়। এখন জানতে চাই যে উপরোক্ত কাজসমূহ মসজিদে বৈধ কিনা?

উত্তর

মসজিদে কেবল ইবাদত বন্দেগী এবং দ্বীনী কাজের জন্য। ইবাদত বন্দেগী ছাড়া সেখানে অন্য কোন কাজ করা কিংবা অনর্থক কথা বার্তা বলা নাজায়িয। তবে মসজিদে ইবাদতে-বন্দেগীতে উদ্দেশ্য প্রবেশ করার পর প্রয়োজনে মসজিদের আদব ঠিক রাখা, দুনিয়াবী জরুরী অল্প কথা বার্তা জায়িয আছে। [প্রমাণঃ ফাতাওয়া শামী ১:৬৬২; ফাতাওয়ায়ে আলমগীরী ৫:৩১২; আহসানুল ফাতাওয়া ৬:৪৫৬; আযীযুল ফাতাওয়া ১:২১২]

وکره تحريما والكلام المباح وقيدة في الظهيريه بان يجلس لأجله تحت قوله بان يجلس لاجله فانه حينئذ لايباح بالاتفاق وفي صلاة الكلام المباح من حديث الدنيا يجوز في المساجد وان كان الأولى أن كر الله تعالى (الشامي (٦٦٢/١)