মুহাম্মদ শব্দের বিশুদ্ধ বানান

মুফতী মনসূরুল হক সাহেব৬ জানুয়ারি, ২০২৬উলামা তোলাবা, বিবিধ

প্রশ্ন

একটি মাসিক পত্রিকার প্রশ্নোত্তর বিভাগের একটি প্রশ্নে দেখতে পেলাম যে, মুহাম্মদ ও মোহাম্মদ এ দু’টি শব্দের মাঝে দ্বিতীয় বানানটিই শুদ্ধ। যদি তাই হয়ে থাকে, তাহলে মাসিক রাহমানী পয়গামের নবীন কাফেলার সদস্যদের নামের শুরুতে ‘মুহাম্মদ’ লেখা হয় কেন?

উত্তর

বাংলা ভাষায় যেসব আরবী শব্দ ব্যবহৃত হয়, সেখানে আরবী উচ্চারনের মত বাংলাতেও সহীহ ও বিশুদ্ধ উচ্চারণ হওয়া জরুরী। প্রশ্নে উল্লেখিত ‘মুহাম্মদ’ শব্দটি আরবীতে লেখার সময় ‘মীম’ এর উপর পেশ হয়। আরবীতে পেশের উচ্চারন হয়ে থাকে ‘উ’ কার। পেশ এর উচ্চারন কস্নিনকালেও ‘ও’ কার হয় না। সে হিসাবে ‘মুহাম্মদ’ শব্দটি ‘ও’ কার দিয়ে না হয়ে ‘উ’ কার দ্বারা লিখতে হবে, তা অতি সহজেই অনুমিত হয়। এর জন্য কোন দলীল-প্রমানের প্রয়োজন হয় না। আমাদের দেশে আরবী পেশ উচ্চারণ করার সময় ও লেখার সময় ‘ও’’ কার এর উচ্চারণ করা হয়। তা নিঃসন্দেহে ভুল। তেমনিভাবে আরবী যের এর উচ্চারণ “ই” কার হওয়া বঞ্ছনীয়। অনেকে এটাকে অজ্ঞতাবশতঃ “এ” কার এর ন্যায় উচ্চারণ করে থাকেন-এটা সংশোধন করে নেওয়া উচিত।