বিধর্মীকে হাদিয়া, উপহার দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

কোন বিধর্মীর সাথে হাদিয়া, উপহার লেন-দেন করা মুসলমানের জনা জায়িয হবে কিনা?

উত্তর

কোন বিধর্মীর সাথে উপহার-উপঢৌকন বা হাদিয়া লেন-দেন করা শরী‘আতের দৃষ্টিতে নাজায়িয নয়, তবে তাদের সাথে বন্ধুত্ব, মুহাব্বত, হৃদ্যতা নাজায়িয। কারণ একমাত্র মুমিনগণ মুমিনের বন্ধু হতে পারে, অন্য কেউ নয় (সূরা তাওবা, আয়াত- ৭১)।

তাই লক্ষ্য রাখতে হবে, এ সৌজন্য মূলক উপহার-হাদিয়া আদান প্রদানের পিছনে দ্বীন ধর্মের ক্ষতি সাধনের দুরভিসন্ধি যেন লালিত না হয়। পারষ্পরিক সৌজন্যতার নামে তাদের কোন কূমতলব আঁচ করার পরও তাদের সাথে সম্পর্ক বজায় রাখা জায়িয হবে না। [প্রমাণঃ আলমগীরী ৪:৪০৫, #ইমদাদুল ফাতাওয়া ৩:৪৮১, #ফাতাওয়া রাশিদিয়াহ ৫৮৫]

বিধর্মীকে হাদিয়া, উপহার দেয়া | ইসলামী যিন্দেগী