ইসলামি ব্যাংক হতে প্রাপ্ত সুদ
প্রশ্ন
ইসলামি ব্যাংক হতে প্রাপ্ত সুদের টাকা কি নিজ প্রয়োজনে ব্যয় করা যাবে?
উত্তর
আমাদের পর্যবেক্ষণমতে বাংলাদেশের কোন ব্যাংকই শরয়ী মানদন্ড রক্ষা করে ব্যাংকিং করে না। তা’ই এসব নামধারী ইসলামী ব্যাংকের মুনাফা বা সুদের টাকা নিজ প্রয়োজনে ব্যয় করা জায়েজ হবে না। বরং সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে।
عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)
فىمعارفالسنن- منملكبملكخبيثولميمكنهالردالىالمالكفسبيلهالتصدقعلىالفقراء (معارفالسنن،كتابالطهارة،بابماجاءلاتقبلصلاةبغيرطهور-1/34،الفتاوىالشامية،بابالبيعالفاسد،مطلبفىمنورثمالاحراما-7/301،كتابالحظروالإباحة،فصلفىالبيع-9/554،بذلالمجهود،كتابالطهارة،بابفرضالوضوء- 1/37