টিভি দর্শনকারী ইমামের পিছনে নামাযের হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১০ ফেব্রুয়ারি, ২০২৪আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

যে ইমাম টিভিতে বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকেন সে ইমামের পিছনে নামায হবে কি-না? এমতাবস্থায় মুসল্লীগণের করণীয় কি?

উত্তর

মসজিদের ইমাম একজন মুত্তাকী ও পরহেযগার আলেম হওয়া জরুরী। কিন্তু কোন ইমাম সাহেব যদি টিভি ইত্যাদির অনুষ্ঠান দেখেন ও শোনেন, তাহলে নিশ্চয়ই তিনি ফাসিক ও পাপী। আর ফাসিকের জন্য খালিস দিলে তাওবা না করা পর্যন্ত ইমামতী করা এবং মুসল্লীদের তার পিছনে নামায পড়া মাকরূহে তাহরীমী। এমতাবস্থায় মসজিদ কমিটির উপর জরুরী যে, সে ব্যক্তি তাওবা করে তাওবার আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত (অর্থাৎ উল্লেখিত পাপ কাজ পরিহারপূর্বক তার চাল-চলন, আচার-ব্যবহারে খোদাভীতি পরিলক্ষিত না হওয়া পর্যন্ত) তাকে ইমামতী থেকে বরখাস্ত করা। খালিস তাওবা করলে, তাকে ইমাম পদে রাখা জায়িয হবে। [প্রমাণঃ সূরা লুকমান, ফাতাওয়া কাযী খান, ১:৯১, # ফাতাওয়া দারুল উলূম ১:২০৩]

টিভি দর্শনকারী ইমামের পিছনে নামাযের হুকুম | ইসলামী যিন্দেগী