চাচা, মামা, খালু, ফুফা এদের সাথে দেখা দেয়া
প্রশ্ন
সূরা নূর পারা ১৮ রুকু ৪ আয়াত ৩১-এ নারীদেরকে ১২ জন পুরুষের সাথে দেখা করতে পারবে বলে উল্লেখ আছে। কিন্তু এর মধ্যে, চাচা, মামা, খালু, ফুফা এদের উল্লেখ নেই। তাহলে তারা কি মহিলাদের জন্য মাহরাম নন? যদি তাদের সাথে দেখা করে, তাহলে কোন গুনাহ হবে কিনা?
উত্তর
উপরে বর্ণিতদের মধ্য থেকে শুধু দুইজন অর্থাৎ, চাচা ও মামা মাহরাম। তাদের সাথে দেখা দেয়া জায়েয। এবং বাকী দুইজন অর্থাৎ খালু ও ফুফা মাহরাম নয়। তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েয নয়। সূরা নূর-এর মধ্যে - ১২ জনের কথা বলা হয়েছে, আর বাকী দুইজন (মামা ও চাচা) এদের কথা চতুর্থ পারার শেষের আয়াতে বলা হয়েছে, যে কোন পুরুষ তার আপন ভাগিনীকে বিবাহ করতে পারবে না। এখানে চাচার কথা এসে গেল এবং কোন পুরুষ আপন ভাগিনীকে বিবাহ করতে পারবে না। এখানে মামার কথা এসে গেল। সুতরাং, তাদের সঙ্গে দেখা সাক্ষাত জায়েয। মোদ্দাকথা, যাদের সঙ্গে কোন সময়ই বিবাহ জায়েয নয়, তাদের সঙ্গে দেখা করা যায়। (সূরা নিসা-২৩)