উযু ব্যতীত নামায পড়া

মুফতী মনসূরুল হক সাহেব১৮ ডিসেম্বর, ২০২৩নামায, উযূ গোসল ইস্তেন্জা তায়াম্মুম ও মাসাহ

প্রশ্ন

কেউ ভুলবশতঃ উযু ব্যতীত নামায আদায় করার পর ওয়াক্ত শেষ হয়ে গেলে স্মরণ হল। এমতাবস্থায় তার করণীয় কি ?

উত্তর

এমতাবস্থায় করণীয় হল- উযু করে পুনরায় উক্ত নামায আদায় করে নিতে হবে। কারণ, নামাযের জন্য পাক পবিত্র হওয়া শর্ত। তাই তিনি পূর্বে যে নামাযটি আদায় করেছেন তা আদায় হয় ‍নি। অতএব, সে নামাযটি উযু করে অর্থাৎ পাক পবিত্রতা অর্জন করে পুনরায় আদায় করা জরুরী। অসতর্কতার দরুন আল্লাহর দরবারে ইস্তিগফার করবে। [প্রমাণঃ মিশকাত শরীফ ৪০, আবু দাউদ শরীফ ১:৮৭ # শামী ১:৮৭ # তিরমিযী ১:৩]

উযু ব্যতীত নামায পড়া | ইসলামী যিন্দেগী