মাতা-পিতার পায়ের নিচে সন্তানের বেহেশত

মুফতী মনসূরুল হক সাহেব১৩ আগস্ট, ২০২৫সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

মাতা-পিতার পায়ের নীচে সন্তানের বেহেশত এবং স্বামীর পায়ের নীচে স্ত্রী বেহেশত একথা কুরআন-হাদীস সাম্মত কি?

উত্তর

মাতা-পিতার পায়ের নীচে সন্তানের বেহেশত, এ বিষয়ে সহীহ বর্ণনা হাদীসের কিতাবে পাওয়া যায়। তবে স্বামীর পায়ের নীচে স্ত্রীর বেহেশত, এরূপ সরাসরি কোন হাদীস না থাকলেও এর ভাবার্থ হাদীসের কিতাবে পাওয়া যায়। যার দ্বারা বুঝা যায় যে, সন্তানের জন্য মাতা-পিতার বাধ্যগত হওয়া এবং স্ত্রীর জন্য স্বামীর বাধ্যগত হওয়া জরুরী ।

আর যদি মাতা-পিতা ও স্বামী আল্লাহ তা‘আলার নাফরমান হয়, তাহলেও যতক্ষন পর্যন্ত তারা শরী‘আতের বরখেলাফ কোন হুকুম না দেয় ততক্ষণ তাদের কথা মান্য করা জরুরী। আর যদি তারা আল্লাহ ও রাসূলের হুকুমের বরখেলাফ কোন হুকুম দেয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর হুকুম মানা জরুরী। মা বাবার ও স্বামীর হুকুম মেনে আল্লাহর হুকুমের নাফরমানী করা কখনও জায়িয হবে না। [প্রমাণঃ মিশকাত শরীফ ২:৪২১, সূরা আনকাবুত ৮, তিরমিযী শরীফ ১:২১৯]

মাতা-পিতার পায়ের নিচে সন্তানের বেহেশত | ইসলামী যিন্দেগী