স্ত্রী স্বামীকে তিন তালাক দিলে
প্রশ্ন
এক লোক রেজিষ্ট্রী কাবিন করে ঈজাব-কবুল করে এক মেয়েকে বিবাহ করে। তাদের মাঝে কুফু বিদ্যমান ছিল। রেজিষ্ট্রীতে শর্ত লাগিয়ে বলা হয় যে, “স্বামী-স্ত্রীর উপর অন্যায়-অত্যাচার করলে বা উপযুক্ত খোরপোষ না দিলে বা নিরুদ্দেশ থাকলে স্ত্রী তালাকের অধিকারী হয়ে স্বামীকে তালাক দিতে পারবে।” মেয়ের পরিবার উক্ত বিবাহ মেনে না নেয়ায় তাদের পরামর্শে মেয়ে স্বামীকে এক বৈঠকে তিন তালাক দেয়। এখন উক্ত তালাক আদৌ হবে কি-না? হলে কয় তালাক হবে? তারা আবার ঘর-সংসার করতে চাইলে তার বিধান কি? বিস্তারিত জানতে আগ্রহী।
উত্তর
ইসলামী শরী‘আত তালাক দেওয়ার ক্ষমতা স্বামীকে প্রদান করেছে। স্ত্রীকে নয়। তবে যদি স্বামী স্ত্রীকে শর্ত সাপেক্ষে বা কোন শর্ত ছাড়া তালাক গ্রহণের ক্ষমতা দেয় তাহলে প্রথমোক্ত সুরতে শর্ত পাওয়া গেলে, দ্বিতীয় সুরতে যে কোন সময় স্ত্রী স্বামীর দেওয়া অধিকার বলে নিজের জন্য তালাক গ্রহণ করতে পারে। তবে কোন অবস্থায় স্বামীকে তালাক দিতে পারে না। দিলেও বেকার গণ্য হবে। আর প্রশ্নের বর্ণনানুযায়ী স্ত্রী যেহেতু নিজের জন্য তালাক গ্রহণ না করে স্বামীকে তালাক দিয়েছে। তাই সে তালাক পতিত হয়নি। তাই তারা স্বামী-স্ত্রী হিসাবে ঘর-সংসার করতে পারবে। [হিদায়া ২:৩৭৬, ফাতওয়া দারুল উলূম ৯:৪২]