গোসল ফরজ অবস্থায় মসজিদে ঢুকা ও আযান দেওয়া

মুফতী মনসূরুল হক সাহেব৮ ফেব্রুয়ারি, ২০২৪আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

ফজরের জামা‘আত শুরুর ১৫/২০ মিনিট পূর্বে মুয়াজ্জিন ঘুম থেকে উঠেছে। তার গোসলের প্রয়োজন। মসজিদে ঢুকে মাইকে আযান দিতে হবে। সে কি প্রথমে আযান দিয়ে তারপর গোসল করলে সঠিক হবে?

উত্তর

গোসল ফরয হলে ঘুম থেকে উঠার পর গোসল করেই মসজিদে প্রবেশ করতে হবে। গোসল ফরয এমন ব্যক্তির জন্য মসজিদে প্রবেশ করা বৈধ নয়। যে কোন দরকারই হোক না কেন। মুয়াজ্জিনের জন্য এ ধরনের অসাবধানতার অবকাশ নেই। ফিকির থাকলে এমনটি হয় না। তারপরেও হলে তারাতাড়ি গোসল সেরে তারপরে আযান দিবে। অথবা ইমাম বা খাদেমকে আযান দিতে বলবে। বিনা গোসলে আযান দেয়া মাকরূহ। ‍যদি বিনা গোসলে আযান দিয়ে দেয় তাহলে পুনরায় আযান দিতে হবে। [প্রমাণ: মুসলিম শরীফ ১:১৪৩ # টিকা ১:১৪৩ # আলমগীরী ১:৫৪]

গোসল ফরজ অবস্থায় মসজিদে ঢুকা ও আযান দেওয়া | ইসলামী যিন্দেগী