নাবালিগ ছেলের আযান-ইকামত দেওয়া

মুফতী মনসূরুল হক সাহেব৮ ফেব্রুয়ারি, ২০২৪আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

নাবালিগ ছেলের আযান ইকামত দ্বারা নামায আদায় করলে সহীহ হবে কি-না? জানতে ইচ্ছুক।

উত্তর

নাবালিগ ছেলে দু’ধরনের হতে পারে: (ক) নাবালিগ বুঝবান (খ) নাবালিগ বুঝহীন।

যদি নাবালিগ বুঝহীন হয়, তাহলে তার আযান সহীহ হবে না। আর যদি নাবালিগ বুঝমান হয়, তাহলে তার আযান দেয়া মাকরূহ হবে। অবশ্য ছেলে যদি বালিগ হওয়ার নিকটবর্তী হয় তাহলে তার আযান দেয়া মাকরূহ হবে না। [প্রমাণ: আাদদুররুল মুখতার ১:৩৯৩-৯৪ # আহসানুল ফাতাওয়া ২:২৮৯ # ফাতাওয়া দারূল উলুম ২:৮]

নাবালিগ ছেলের আযান-ইকামত দেওয়া | ইসলামী যিন্দেগী