মহর আদায় না করা

মুফতী মনসূরুল হক সাহেব১৬ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

বিবাহ করার পর আমি তাৎক্ষণিকভাবে আমার স্ত্রীর মহর আদায় করতে পারিনি। উল্লেখ্য যে, পরবর্তীতে উক্ত মহর আদায় করার নিয়্যাত আমার ছিল। ইতিমধ্যে আমার স্ত্রী আমার সাথে স্বীকার করেছে যে, সে অমুক ব্যক্তির সাথে ব্যাভিচারে লিপ্ত হয়েছে। তার এ অপকর্মের কথা আমার শ্বশুরকে জানালে তিনি এসে খোলা তালাকের মাধ্যমে আমার নিকট থেকে তার মেয়ে নিয়ে যান। কিন্তু তখনো মহরের কোন কথা উঠেনি। এমতাবস্থায় মহর আদায় না করার দরুন আমি গুনাহগার হব কি-না? জানতে ইচ্ছুক।

উত্তর

বর্ণনানুযায়ী আপনি মহর আদায় না করলে গুনাহগার হবেন। কেননা, বিবাহের পর একবার সহবাস হলেই স্বামীর পূর্ণ মহর আদায় করা ওয়াজিব হয়ে যায়। আর তালাকের সময় যেহেতু আপনি কোন চুক্তি করেননি, সুতরাং, উক্ত মহিলার নিকট থেকে আপনি কিছুই পাবেন না, কিন্তু স্ত্রী পূর্ণ মহরের হকদার হয়ে গিয়েছে।

[প্রমাণঃ হিদায়াহ ২:৩২৪ #ফাতওয়ায়ে শামী ৩:১০২]

মহর আদায় না করা | ইসলামী যিন্দেগী