শর্ত পুরা না হলে মান্নত পুরা করা

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬কসম ও মান্নত

প্রশ্ন

কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তি সম্পর্কে মান্নত মানে যে, যদি ঐ ব্যক্তি মারা না যায়, তাহলে তার পরিবর্তে একটি ছাগল বা গরু সদকা করে দিব। এখন যদি ঐ ব্যক্তি মারা যায়, তাহলে সদকা না করলে কোন ক্ষতি আছে কি?

উত্তর

বর্ণনা অনুযায়ী, লোকটি সুস্থ না হওয়া এবং মারা যাওয়ায় যেহেতু শর্ত পাওয়া যায়নি, সে জন্য তার উপর মান্নত পুরা করা জরুরী বা ওয়াজিব না। তবে সাওয়াব পৌঁছানোর উদ্দেশে গরীব-মিসকীনদের মধ্যে দান করে দিতে পারে, সেটা ভিন্ন কথা। (প্রমাণঃ ফাতাওয়া শামী ৩:৭৩৫, ফাতাওয়া দারুল উলূম ১২: ১০২: ১২৪: ১৬৬, হিদায়া ২:৪৮৩)

শর্ত পুরা না হলে মান্নত পুরা করা | ইসলামী যিন্দেগী