চাশত নামাযের ফযীলত
প্রশ্ন
(ক) চাশত নামায কত রাক’আত এবং কখন আদায় করা হয়? আর এ নামায পড়লে কি পরিমাণ সাওয়াব হবে?
উত্তর
(ক) চাশতের নামায দুই রাক’আত থেকে বার রাক’আত পর্যন্ত পড়া যায়। সূর্য উপরে উঠার (আনুঃ ১৫ মিনিট) পর থেকে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত এই নামাযের সময়। তবে উত্তম হলো দিনের এক চতুর্থাংশ যাওয়ার পরে পড়া। হাদীস শরীফে এতদসম্পর্কে অনেক ফযীলত বর্ণিত হয়েছে। এক হাদীসে আছে যে, দিনের প্রথমাংশে (চাশতের) চার রাক’আত নামায পড়লে আল্লাহ তা‘আলা দিনের শেষ পর্যন্ত তার যাবতীয় কাজকর্ম ও জরুরতের দায়-দ্বায়িত্ব নিয়ে নিবেন এবং সকল কাজ আসানির সাথে করে দিবেন। [প্রমাণ: মিশকাত শরীফ ১১৬ # ফাতাওয়া রহীমিয়া ৪:২৮৫ # আহসানুল ফাতাওয়া ৩:৪৬৫]
عن ابي الدرداء و ابي ذر رضـ قال رسول الله صلي الله عليه و سلم عن الله تبارك و تعالي انه قال ياابن ادم اركع لي اربع ركعات من اول النهار اكفك اخره- [مشكواة شريف 1/116]