গরুতে ৭ ভাগের অধিক কুরবানী দেয়া

আহলে হক মিডিয়া৮ আগস্ট, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

গরুতে ৭ ভাগের অধিক কুরবানী দেয়া যায় কি? আমাদের এলাকায় প্রতি বছর ঈদুল আযহায় রাজারবাগের মুরিদরা ৪০, ৫০ ভাগে গরু কুরবানি দিয়ে থাকে। এটা কি শরী‘আত সমর্থন করে?

উত্তর

গরু, মহিষ ও উটে সর্বোচ্চ ৭ ভাগে কুরবানী দেয়া যাবে। এর চেয়ে বেশি ভাগে কুরবানী দিলে উক্ত কুরবানী শুদ্ধ হবে না। সুতরাং যারা ৪০/৫০ ভাগে গরু কুরবানী দেয় এসব ব্যক্তিদের কুরবানী হয় না। এটা ইসলামের নামে ফাজলামো ছাড়া কিছু নয়।

عَنْ جَابِرٍ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهِلِّينَ بِالْحَجِّ: «فَأَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْتَرِكَ فِي الْإِبِلِ وَالْبَقَرِ، كُلُّ سَبْعَةٍ مِنَّا فِي بَدَنَةٍ»

হযরত জাবের বিন সামরা রা. থে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল ﷺ এর সাথে হজ্ব থেকে হালাল হতে গেলাম। তখন তিনি আমাদের আদেশ করলেন একটি উট ও একটি গরুতে সাতজন করে শরীক হতে। {সহীহ মুসলিম, হাদীস নং-১৩১৮}

ولو لأحدهم أقل من سبع لا يجز عن أحد (الدر المختار مع رد المحتار-9/457)

গরুতে ৭ ভাগের অধিক কুরবানী দেয়া | ইসলামী যিন্দেগী