মাসাইল
১০০%
ইশার নামাযের ওয়াক্ত
প্রশ্ন
আমি যদি ইশার নামায মাগরিবের ৩০ অথবা ২০ মিনিট পর পড়ে নেই, তাহলে আমার নামায হবে কি-না?
উত্তর
মাগরিব নামাযের ৩০ অথবা ২০ মিনিট পর ইশার নামায আদায় করলে ইশার নামায সহীহ হবে না। সূর্য অস্ত যাওয়ার ১ ঘন্টা ১৫ মিনিট পর ইশার নামায আাদায় করবে। কেননা তার পূর্বে অনেক মৌসুমে ইশার নামাযের ওয়াক্ত শুরু হয় না। [প্রমাণ: দারুল উলুম, ২:৫২ # আহসানুল ফাতাওয়া, ২:১৩০]
( و ) أخر ( المغرب إلى اشتباك النجوم ) ....هو الأصح . وفي رواية لا يكره ما لم يغب الشفق بحر أي الشفق الأحمر ؛ لأنه وقت مختلف فيه فيقع الشك . (رد المحتار:1/368)
( و ) وقت ( المغرب منه إلى ) غروب ( الشفق وهو الحمرة ) عندهما ، وبه قالت الثلاثة وإليه رجع الإمام.....فكان هو المذهب . (رد المحتار:1/361)