কুরবানীর পশু ক্রয় করার পর শরীক করা

মুফতী মনসূরুল হক সাহেব২৮ আগস্ট, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

আমার উপর কুরবানী ওয়াজিব ছিল না। তবু আমি একটি গরু ক্রয় করেছি কুরবানী করার নিয়তে। এখন ক্রয় করার পর কি তাতে অন্য কাউকে শরীক করতে পারবো?

উত্তর

না। কাউকে শরীক করতে পারবেন না। কারণ,কুরবানী ওয়াজিব না থাকা অবস্থায় পশু ক্রয় করার দ্বারা উক্ত পশুটি কুরবানী দেয়া আপনার উপর আবশ্যক হয়ে গেছে। তাই এতে আর কাউকে শরীক করা জায়েজ নয়।

وأما الذى يجب على الفقير دون الغنى فالمشترى للأضحية إذا كان المشترى فقيرا بأن اشترى فقير شاة ينوى أن يضحى بها (بدائع الصنائع-4\192، هندية-5\291، جديد-5\336)

وانكانفقيرامعسرافقدأوجببالشراءفلايجوزأنيشركفيها،وكذالوأشركفيهاستةبعدماأوجبهالنفسهلميسعهلأنهأوجبهاكلهاللهتعالى،وإنأشركجازويضمنستةأسباعها (الفتاوىالهندية-5\304،جديد-5\351)

কুরবানীর পশু ক্রয় করার পর শরীক করা | ইসলামী যিন্দেগী