স্ত্রীর দুধ পান করলে তালাক হবে কি?

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

কোন স্ত্রীর স্বামী পানির পিপাসায় ছটফট করছে। কিন্তু ধারে কাছে কোথাও পানি নেই। থাকলেও পানের অযোগ্য। এ অবস্থায় স্ত্রীর নিজ স্তন থেকে দুধ বের করে স্বামীকে পান করাল, এখন স্বামীর জন্য স্ত্রী কি হারাম হবে? শরী‘আতের হুকুম কি?

উত্তর

স্ত্রীর দুধ পান করা জায়েয নাই। বরং গুনাহের কাজ। তবে এতে স্ত্রী হারাম কিংবা তালাক হয় না। প্রশ্নোক্ত জরুরতের ক্ষেত্রে স্ত্রীর দুধ পান করলে আশা করা যায় গুনাহ হবে না। (হিন্দিয়াঃ ১/৩৪৩)

স্ত্রীর দুধ পান করলে তালাক হবে কি? | ইসলামী যিন্দেগী