জানাযার নামাযে বেজোড় কাতার

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

আজ কাল প্রায়ই জানাযার নামাযের কাতার নিয়ে এক প্রকার বিতর্কে লিপ্ত হতে দেখা যায়। কেহ বলে, নামাযের কাতার ইমাম সাহেবকে নিয়ে বেজোড় হবে, আবার কেহ বল ইমাম সাহেব ব্যতীত বেজোড় হবে। তার শরঈ সমাধান কী?

উত্তর

জানাযার নামাযের কাতার ইমাম ব্যতীত বেজোড় হবে। কেননা ইমাম সাহেব কোন কাতারের অন্তর্ভূক্ত নন। সুতরাং যারা বলেছেন ইমাম ব্যতীত বেজোড় হবে তাদের কথাই ঠিক। [প্রমাণঃ মিশকাত ১৪৭ পৃঃ ১:৫৬৮]

জানাযার নামাযে বেজোড় কাতার | ইসলামী যিন্দেগী