মুহাম্মাদ ﷺ -কে শ্রেষ্ঠ নবী অস্বীকার করা

মুফতী মনসূরুল হক সাহেব১ জুন, ২০২১ঈমান আক্বাইদ

প্রশ্ন

আমাদের নবীজী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে যারা শ্রেষ্ঠ নবী মানে না, তাদের শর‘ঈ হুকুম কী?

উত্তর

নবী হিসাবে সমস্ত নবী আ. ই সমান। কিন্তু মর্যাদার দিক দিয়ে পরস্পরের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ তা‘আলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ‘এই রাসূলগণ, তাহাদের মধ্যে কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি।’ আর ইজমা দ্বারা এ কথা প্রমাণিত যে, আমাদের নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মর্যাদার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ ছিলেন। অতএব, বিনা বাক্যব্যয়ে এ কথা মেনে নেয়া প্রত্যেক মুসলিমের দায়িত্ব। যদি কেউ শেষ নবীর শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে, তাহলে ইজমাকে অস্বীকার করার কারণে ফাসিক বলে গণ্য হবে।

(প্রমাণ: সূরা বাকারা: ২৫৩, সহীহ মুসলিম হাদীস নং-২২৭৮, আততাফসীরুল কাবীর: ৬/১৭৪, শরহে মুসলিম নববী: ১৫/৩৫, রদ্দুল মুহতার: ৪/২২৩)

মুহাম্মাদ ﷺ -কে শ্রেষ্ঠ নবী অস্বীকার করা | ইসলামী যিন্দেগী