যেখানে রাত দিন অনেক লম্বা সেখানে নামায আদায়ের পদ্ধতি

মুফতী মনসূরুল হক সাহেব৪ নভেম্বর, ২০২৫নামায

প্রশ্ন

যে সকল এলাকায় রাত দিন অনেক লম্বা যেমন উত্তর মেরু ও দক্ষিণ মেরু। এসব এলাকায় ছয় মাস দিন ও ছয় মাস রাত। এসব এলাকায় মানুষ গেলে তারা কিভাবে নামায পড়বে ? একদিনের জন্য শুধু পাচ ওয়াক্ত নামায পড়লেই হবে ?

উত্তর

এক্ষেত্রে বিধান হল, যে এলাকায় স্বাভাবিক দিন রাত্রি হল, সে এলাকায় সময়সীমা অনুপাতে দিন গণনা করবে। এবং সেই হিসেবে পাঁচ ওয়াক্ত নামায আদায় করবে। পূর্ণ ছয়মাসে শুধু পাঁচ ওয়াক্ত নামায আদায় করলে দায়িত্ব মুক্ত হবে না।

যেমন চব্বিশ ঘন্টায় দিন হয়, সেই হিসেবে উক্ত এলাকাগুলোতে চব্বিশ ঘন্টায় একদিন গণনা করা হবে। সেই হিসেবে নিকটস্থ স্বাভাবিক দিন রাত্রি হয় এমন এলাকার পাঁচ ওয়াক্ত নামাযের সময় হিসেবে সময় নির্ধারণ করে নিবে।

قُلْنَا: يَا رَسُولَ اللهِ وَمَا لَبْثُهُ فِي الْأَرْضِ؟ قَالَ: «أَرْبَعُونَ يَوْمًا، يَوْمٌ كَسَنَةٍ، وَيَوْمٌ كَشَهْرٍ، وَيَوْمٌ كَجُمُعَةٍ، وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ» قُلْنَا: يَا رَسُولَ اللهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِي كَسَنَةٍ، أَتَكْفِينَا فِيهِ صَلَاةُ يَوْمٍ؟ قَالَ: «لَا، اقْدُرُوا لَهُ قَدْرَهُ»

যেখানে রাত দিন অনেক লম্বা সেখানে নামায আদায়ের পদ্ধতি | ইসলামী যিন্দেগী