মাসাইল
১০০%
মুসলমানের জন্য টাই পরা
প্রশ্ন
‘টাই’ পরা জায়েয কিনা? বর্তমানে মুসলমানগণ এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টাই পরে থাকে এবং এটাকে গৌরবের বস্তু মনে করে। শরী‘আতের দৃষ্টিতে এর হুকুম কি?
উত্তর
টাই পরা জায়েয নয়। এটা বিধর্মী খৃষ্টান সম্পদায়ের ধর্মীয় শি‘আর (নিদর্শন) কাজেই কোন মুসলমানের জন্য টাই পরা জায়েয হবে না। হাদীস শরীফে এসেছে, যে ব্যক্তি কোন বিধর্মী সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং টাইসহ আরো যত বিজাতীয় লিবাস আছে, যেমন, ক্রস চিহ্ন ধারণ করা, পৈতা ধারন করা, কপালে সিঁদুর লাগানো, টিকি রাখা ইত্যাদি সবকিছুই পরিত্যাগ করা জরুরী। কারণ-এওলো সব কুফুরী কাজ যা ইমানের জন্য ক্ষতিকর। (প্রমাণঃ কিফায়াতূল মুফতী-৯:১৫৩, মিশকাত শরীফ-৩৭৫, তাফসীরে কুরতুবী-৯:২৬৬)