কুরবানীর সাথে আকীকার নিয়ত করা
প্রশ্ন
আমরা চার ভাই। বড় ভাইয়ের ৩ ছেলে। আমার ২ ছেলে। বাকী দুই জনের ১ ছেলে করে। এখন আমরা চাচ্ছি চার ভাই মিলে সমান হারে টাকা দিয়ে গরু কিনে কুরবানী করতে। এবং উক্ত কুরবানী তে আমাদের চার ভাইয়ের মোট ৭ জন ছেলের আকীকার নিয়ত করতে। এভাবে সহীহ হবে কিনা ?
উত্তর
এক গরুতে সাতটি আকীকার ভাগ রাখা যাবে। এতে সমস্যা নেই। কিন্তু যদি আপনাদের উপর কুরবানী ওয়াজিব হয়ে থাকে, তাহলে আকীকা করার দ্বারা আপনাদের কুরবানী আদায় হবে না। আলাদাভাবে কুরবানী করতে হবে।
وفيهدليللقولالجمهور: لايجزئفىالعقيقةإلامايجزئفىالأضحيةفلايجزئفيهمادونالجزعةمنالضأنودونالثنيةمنالمعزولايجزىفيهإلاالسليممنالعيوبلأنهسماهنسكافلايجزئفيهإلامايجزئفىالنسك (إعلاءالسنن،بابأفضليةذبحالشاةفىالعقيقة،دارالكتبالعلميةبيروت-17\130،كرتاشى-17\116،تحترقمالحديث-5514،سننالترمذى،بابمنالعقيقة،النسخةالهندية-1\278،دارالسلام،رقم-1522)