কুরবানীর পশু ক্রয়ের টাকা ম্যানেজ করা
প্রশ্ন
আমার নিজের কাছে কিছু স্বর্ণালঙ্কার আছে৷ যার মূল্য প্রায় এক লাখ টাকা৷ এটা ছাড়া যাকাতযোগ্য আমার আর কোনো প্রকার সম্পদ নাই৷প্রশ্ন হল এমতাবস্থায় কি আমার উপর কুরবানী ওয়াজিব৷যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে কুরবানীর পশু ক্রয়ের টাকা কিভাবে ম্যানেজ করব? জাঝাকুমুল্লাহ
উত্তর
যদি উক্ত স্বর্ণালঙ্কারের সাথে কোন টাকা পয়সা না থাকে, তাহলে তার উপর কুরবানী আবশ্যক হবে না। কিন্তু যদি অল্প হলেও টাকা পয়সা থাকে, তাহলে উক্ত মহিলার উপর কুরবানী করা আবশ্যক। এক্ষেত্রে উক্ত স্বর্ণ বিক্রি করে কিংবা অন্য কোন উপায়ে হলেও কুরবানী দিতে হবে।
واما شرائط الوجوب: منها اليسار، وهو ما يتعلق به وجوب صدقة الفطر (الى قوله) الموسر فى ظاهر الرواية: من له مأتا درهم أو عشرين دينارا أو شيء يبلغ ذلك سوى مسكنه ومتاع مسكنه ومركوبه وخادمه فى حاجته التى لا يستغنى عنها (هندية، كتاب الأضحية-5\292، جديد-5\336-337، المحيط البرهانى-8\455، رقم-10776، الفتاوى التاتارخانية-17\405، رقم-27649، رد المحتار-9\453)