বসত ভিটা ক্রয়ের উদ্দেশ্য টাকার উপর কি যাকাত দিতে হবে?

আহলে হক মিডিয়া৮ অক্টোবর, ২০২৪যাকাত

প্রশ্ন

আমি বসবাসের জন্য বসত ভিটা ক্রয়ের উদ্দেশ্য একজনকে ১২ লাখ টাক দিয়েছি প্রায় ১ বছর হল কিন্তু উনি এখনো জমি রেজিষ্ট্রি করে দেয়নি , হয়তবা ১/২ মাসের মধ্যে দিবে, এখন কি এই টাকার উপর আমার যাকাত দিতে হবে?

উত্তর

না। দিতে হবে না। যেহেতু ক্রয়ের উদ্দেশ্যে বিক্রেতাকে জমির মূল্য হিসেবে টাকা প্রদান করা হয়ে গেছে। তাই এ টাকা আর ফেরত নিতে পারবেন না। এর মালিকানা আপনার হাতে নেই। উক্ত টাকার মালিক জমি বিক্রেতা হয়ে গেছে। সুতরাং উক্ত টাকার উপর আপনার উপর তথা ক্রেতার উপর আসবে না। বরং বিক্রেতা যিনি টাকা গ্রহণ করেছেন, তার উপর এর যাকাত আবশ্যক হবে।

إذا عجل الأجرة، لا يملك الاسترداد (رد المحتار، كرتاشى-6/10)

وفى العتابية، وإذا عجل الأجرة إلى ربها لا يملك الاسترداد (البحر الرائق، زكريا-8/9، كويته-8/5)

ومنها الملك التام، هو ما اجتمع فيه الملك واليد،وأما إذا وجد الملك دون اليد كالصداق قبل القبض، أو وجد اليد دون الملك كملك المكاتب والمديون لا تجب فيه  الزكاة الخ (الفتاوى الهندية-1/172، جديد-1/233، الجوهرة النيرة-1/139)

বসত ভিটা ক্রয়ের উদ্দেশ্য টাকার উপর কি যাকাত দিতে হবে? | ইসলামী যিন্দেগী