সুন্নাতে মু‘আক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দোয়া পড়ে ফেললে

মুফতী মনসূরুল হক সাহেব৫ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

যুহর অথবা অন্য যে কোন ওয়াক্তের চার রাকা’আত বিশিষ্ট সুন্নাত নামাযের দুই রাকা‘আতের পর তাশাহহুদ দরূদ ও দু‘আয়ে মাসূরা পর্যন্ত পড়ে ফেললে সাহু সিজদাহ দিতে হবে কি-না?

উত্তর

যুহরের পূর্বে কিংবা জুমু’আর পূর্বের ৪ রাকা’আত বিশিষ্ট সুন্নাতে মু‘আক্কাদা নামাযে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর দরূদ শরীফ না পড়া চাই। ভুলবশতঃ পড়লে সাহু সিজদাহ দিতে হবে। উল্লেখ্য, জুমু’আর নামাযের পরের চার রাকা’আত সুন্নাত নামাযে প্রথম বৈঠকে দরূদ শরীফ পড়তে হবে কি-না, এ বিষয়ে মতানৈক্য আছে। তবে ভুলে এ নামাযে প্রথম বৈঠকে দরূদ শরীফপড়ে ফেললে সাহু সিজদাহ দিতে হবে না। [প্রমাণঃ আলমগীরী, ১:১১৩ # দুররে মুখতার, ২:১৬ # রহীমিয়া, ১:১৯০]

সুন্নাতে মু‘আক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দোয়া পড়ে ফেললে | ইসলামী যিন্দেগী