ওরস করার হুকুম
প্রশ্ন
বর্তমান যমনায় অনেক পীর সাহেব নির্ধারিত সময় ওরস করে এবং মুরীদরা গরু ছাগল নিয়ে যায়। সেখানে আমাদের যোগ দেয়া ঠিক হবে কি না? এবং এই ধরণের ওরস করা জায়িয কি-না?
উত্তর
ওরস বলতে আমরা বুঝি কোন পীরের মৃত্যুদিবস উপলক্ষে তার মাযারে কয়েকদিন ব্যাপী বিভিন্ন ধরণের অনুষ্ঠান করা এবং খানা-পিনার ব্যবস্থা করা। এ ব্যপারে প্রথম কথা হচ্ছে এই যে, ইসলামের দৃষ্টিতে কোন ব্যক্তির জন্ম-মৃত্যু বা তার স্বরণে কোন দিবস পালন করা জায়িয নয়। যদিও তিনি ওলী বা কতুব হন। যেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কবরকে তোমরা ঈদ বা মেলা বানাবে না। আমার কববকে তোমরা পূজার মূর্তি বানাবে না। তাই এ ধরনের ওরস পালন করা শরী‘আতে জায়িয নয়। দ্বিতীয়তঃ আমাদের দেশে অধিকাংশ ওরসে পরুষ মেয়ে বিনা পর্দায় একসাথে একত্রিত হয় এবং সেখানে শরী‘আত বিরোধী ও অসামাজিক কার্যকলাপ অনুষ্ঠিত হয়। এসব ওরসে শরীক হওয়া পালন করা হারাম। উল্লেখ্য যে, সাহাবায়ে কিরাম এবং তাবিয়ীনের যুগে এসবের কোন প্রচলন ছিল না। আর এখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেওয়াজ বা কোন নবীর কবরে কিংবা কোন সাহায়াবে কিরামের কবরস্থলে কোন ওরস হয়না। সুতরাং এটা আমাদের দেশের একটা বিদআতী রুসুম। [খাইরুল ফাতাওয়া. ৫৭৩]