চোখে ঔষুধ ব্যবহার করলে কি রোযা ভঙ্গ হয়?

আহলে হক মিডিয়া৯ অক্টোবর, ২০২৪রোযা ও ইতিকাফ

প্রশ্ন

চোখে ঔষুধ ব্যবহার করলে কি রোযা ভঙ্গ হয়? কিংবা মাকরূহ হয়?

উত্তর

চোখে অষুধ ব্যবহারের কারণে রোযা মাকরূহ বা ভঙ্গ কোনটাই হয় না। বরং রোযা বাকি থাকে। তবে যদি চোখের ওষুধ হলক হয়ে পেটে প্রবেশ করে, তাহলে রোযা ভেঙ্গে যাবে। অন্যথায় ভাঙ্গবে না। হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত,

ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة والحجامة للصائم فقال إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.

শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয় (তবে বীর্যপাতের প্রসঙ্গটি ভিন্ন)।-সুনানে কুবরা, বায়হাকী ৪/২৬১।

وأما إذا اكتحل أو أقطر بشيء من الدواء فى عينه لا يفسد الصوم عندنا، وإن وجد طعم ذلك فى حلقه (الفتاوى التاتارخانية-3/379، رقم-4630)

ولو أقطر شيئا من الدواء فى عينه لا يفطر صومها عندنا، وإن وجد طعمه فى حلقه، الفتاوى الهندية-قديم-1/203، جديد-1/266

চোখে ঔষুধ ব্যবহার করলে কি রোযা ভঙ্গ হয়? | ইসলামী যিন্দেগী