মাসাইল
১০০%
মায়্যিতের চেহারা দেখা ও দেখানো
প্রশ্ন
জানাযার নামাযের পরে মৃত ব্যক্তিকে দেখা জায়িয আছে কি-না? থাকলে, কোন কোন লোক দেখতে পারবে?
উত্তর
জানাযার নামাযের পূর্ব পর্যন্ত মাইয়্যিতের চেহারা দেখা ও দেখানো জায়িয। পুরুষদের চেহারা পুরুষগণ এবং তার স্ত্রী ও মাহরাম মহিলা আত্মীয়গণ দেখতে পারবে। মহিলাদের চেহারা মহিলাগণ এবং তার স্বামী ও মাহরাম পুরুষগণ দেখতে পারবে। এর ব্যক্তিক্রম করা জায়িয নয়। জানাযার পরে মুখ দেখার প্রথা নিষ্প্রয়োজন ও মাকরুহ। কারণ, এর দ্বারা দাফন করতে দেরী হয়। অথচ মাইয়্যিতকে তাড়াতাড়ি দাফন করার জন্য হাদীসে নির্দেশ এসেছে। দাফন করতে দেরী হবে বলে জানাযার পরে দু’আও নিষেধ। তাহলে মুখ দেখা কিভাবে সমীচিন হবে?
[প্রমাণঃ ৫:১১০#ফাতাওয়া শামী ২;২৩২# মারাকিউল ফালাহ ৩৫২# খুলাছাতুল ফাতাওয়া ১:২২৫# সিরাজিয়া ১:২৩# আহকামে মাইয়্যিত ২৩৫]