মেয়েদের মাথার চুল কাটা

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬বিবিধ, মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

মেয়েদের মাথার চুল কাটা সম্পর্কে শরী‘আতের কি বিধান রয়েছে? বর্তমানে প্রচলিত বিউটি পার্লারে মেয়েদের যে চুল কাটা হয়, তা শরী‘আতের দৃষ্টিতে কতটুকু বৈধ?

উত্তর

বালেগা মেয়েদের মাথার চুল কাটা জায়িয নয়। আদদুরুল মুখতার কিতাবে এ ধরনের মহিলাদেরকে পাপী ও অভিশপ্ত বলা হয়েছে। নারীর মাথার চুল কারার মধ্যে দু’টি পাপ বিশেষভাবে উল্লেখ্যযোগ্য (১) নারীর জন্য নরের সাদৃশ্য অবলম্বন করার গুনাহ। (২) কাফির ও বিজাতীয়দের সাথে সাদৃশ্য অবলম্বন করার গুনাহ।

বর্তমানে প্রচলিত বিউটি পার্লারগুলো বিজাতীয়দের রীতি প্রভাবিত ও নানা রকম গুনাহের কেন্দ্র। কাজেই কোন মুসলিম নারীর জন্য বিউটি পার্লারে যাওয়া এবং সৌন্দর্য বৃদ্ধি জন্য চুল ছোট করা জায়িয নয়। [ফাতাওয়া আলমগীরী৫:৩৫৮; ফাতাওয়া মাহমূদিয়া১১:৩৭৪; ইমদাদুল ফাতাওয়া৪:২২৮-২২৯; মিশকাত শরীফ২:২৮০-২৮১;বেহেশতী গাওহার১১:১১৫; ফাতাওয়া শামী৬:৪০৭; ফাতাওয়া রাহীমিয়া২:২৪১]