টাই ব্যবহার করা
প্রশ্ন
টাই পরা কখন থেকে শুরু হয়, শরী‘আতে টাই ব্যবহার করার হুকুম কি?
উত্তর
টাই বর্তমানে বিধর্মীদের শি’আর বা জাতীয়নিদর্শন। অবশ্য শুরুতে টাই খৃষ্টানদের ধর্মীয় শী’আর ছিল। কেননা, তারা বিশ্বাস করে যে, হযরত ঈসা আ. আল্লাহর পুত্র। বিশ্বের সকল মানুষের পাপ মুক্তির জন্য তিনি ক্রসবিদ্ধ হয়ে মারা গেছেন। (তাদের এ আকীদা সম্পূর্ন কুরআন-হাদীস বিরোধী ও কুফরী) তাই এই আকীদার ধারক-বাহক হিসাবে ক্রস সদৃশ্য টাই খৃষ্টানরা গলায় ধারণ করে এবং লেবাসের মধ্যে টাইকে শামিল করে। পরবর্তীতে অবশ্যই টাই এর সাথে এ বিশ্বাস আগের ন্যায় সম্পৃক্ত থাকে নি; বর্তমানে তা বিধর্মীদের জাতীয় শী’আর তথা বৈশিষ্ট্য পরিণত হয়েছে। আর মুসলমানদের জন্য অমুসলিমদের জাতীয় শি’আর ব্যবহার করা নাজায়িয কাজ। কেউ করে থাকলে, তা সম্পূর্নরূপে পরিত্যাগ পূর্বক খালেস তাওবা করা উচিত। [আল-বিদায়া ওয়াননিহায়া ২:৯৪; খাইরুল ফাতাওয়া ১:১৫১; আবু দাউদ শরীফ ২:৫৫৯; মীশকাত শরীফ ২:৩৭৫; কিফায়াতুল মুফতী ৯:১৫৩]