পুলসিরাতের রাস্তা কত বছর

আহলে হক মিডিয়া৮ আগস্ট, ২০২৫ঈমান আক্বাইদ

প্রশ্ন

পুলসিরাতের রাস্তা কত বছরের হবে। মানে কত বছরে বা দিনে তা পাড় হওয়া যাবে?

উত্তর

পুলসিরাতের রাস্তার দূরত্ব প্রত্যেক ব্যক্তির আমল অনুযায়ী হবে। যার ঈমান ও আমল যত মজবুত ও দৃঢ় হবে তার জন্য পুলসিরাত সেই অনুপাতে হবে। যার আমল ভালো হবে তার জন্য কম ও দ্রুতগতির আর যার আমল খারাপ তার ততটুকুই বেশি ও মন্থর হবে। কেউ কেউ বিজলির গতিতে মুহুর্তেই তা পাড় হয়ে যাবে। কেউ বাতাসের গতিতে পাড় হবে। কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে পাড় হবে। কেউ পায়ে হেটে চলার মত। আবার কেউ তা পাড় হতে পারবে না। বরং জাহান্নামে নিক্ষিপ্ত হবে।

পুলসিরাতের রাস্তা কত বছর | ইসলামী যিন্দেগী