তারাবীর নামাযে সূরার শুরুতে উচ্চঃস্বরে বিসমিল্লাহ পড়া

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

তারাবীহ নামাযে প্রত্যেক সূরাহর শুরুতে উচ্চঃস্বরে বিসমিল্লাহ উচ্চৈঃস্বরে হানাফী মাযহাবে সহীহ আছে কি?

উত্তর

হানাফী মাযহাব অনুযায়ী তারাবীহ এর প্রত্যেক সূরাহর শুরুতে বিসমিল্লাহ উচ্চঃস্বরে পড়া যাবে না।কারন হানাফী মাযহাবের সমস্ত ইমামগন এই ব্যাপারে একমত যে , নামাযের মধ্যে বিসমিল্লাহ আস্তে পড়তে হবে। অবশ্য যে কোন এক সূরার শুরুতে বিসমিল্লাহ উচ্চঃস্বরে পড়তে হবে। উল্লেখ্য, হানাফীগন যদিও ইমাম আসিম রহ.-এর কিরাআত পড়েন এবং তিনি প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তেন। হানাফীগনও প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ে তার উপর আমল করবে বটে। কিন্তু সেজন্য উচ্চৈস্বরে পড়ার কোন প্রয়োজন নাই। কারন, তাতে হানাফী ফুক্বাহাদের মতের বিরোধিতা করা হবে। আর নিঃশব্দে পড়লে সকলের কথার উপর আমল হয়ে যাবে। [প্রমাণঃনাসায়ী১:১০৫ # ফাতাওয়ায়েশামী, ১: ৪৫৭ # ফাতাওয়ায়ে দারূল উলুম, ৪:২৬৪ # ইমদাদুল ফাতাওয়া, ১:৩৪৭]

তারাবীর নামাযে সূরার শুরুতে উচ্চঃস্বরে বিসমিল্লাহ পড়া | ইসলামী যিন্দেগী