মাসাইল
১০০%
দ্বিতীয় সিজদাহ আদায় না করলে
প্রশ্ন
জনৈক ইমাম সাহেব ফরজ নামাযের কোন রাকা’আতে দ্বিতীয় সিজদাহ ভুলে আদায় করেননি। অত:পর সাহু সিজদা দিয়ে নামায শেষ করলেন। এখন তার নামায সহীহ হবে কি-না? তিনি বললেন- দ্বিতীয় সিজদাহ করা ওয়াজিব। সঠিক বিধানটি কি?
উত্তর
নামাযের মধ্যে দ্বিতীয় সিজদাও ফরজ। আর কোন ফরজ তরক হয়ে গেলে, নামায নষ্ট হয়ে যায়। তখন সিজদায়ে সাহু দিলেও হবে না, কারণ- সিজদায়ে সাহু দেয়া হয়, ভুলে কোন ওয়াজিব তরক হলে। সুতরাং দ্বিতীয় সিজদা তরক করায় ইমাম সাহেবের নামায নষ্ট হয়ে গেছে। এখন ঐ নামায পুনরায় ইমাম ও সকল মুসল্লীকে দোহরিয়ে পড়তে হবে। [প্রমাণ: ফাতাওয়া আলমগীরী ১:৭০ # আল বাহরুর রায়িক, ১:২৯৩]
ومنها السجود: السجود الثاني فرض كالاول باجماع الامة كذا في الزاهدي.