ইতিকাফ

মুফতী মনসূরুল হক সাহেব৬ অক্টোবর, ২০২৬রোযা ও ইতিকাফ

প্রশ্ন

আমাদের মহল্লায় মসজিদ নির্মাণের জন্য একটি জমি ক্রয় করা হয়েছে, এখনো নির্মাণ কাজ শুরু হয়নি। নামাজ আদায়ের জন্য অস্থায়ীভাবে এর পাশে একটি ঘর নির্মাণ করা হয়েছে। তাতে জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজের জামায়াত হয়। এখন জানার বিষয় হলো, এতে সুন্নাত ইতিকাফ আদায় করা যাবে কি না ?

উত্তর

ইতিকাফ শুদ্ধ হবার জন্য শরয়ী মসজিদ হওয়া আবশ্যক। যেহেতু উক্ত স্থানটি শরয়ী মসজিদ নয়, তাই তাতে ইতিকাফ আদায় করলে ইতিকাফ আদায় হবে না। বরং কাছাকাছি অন্য কোন মসজিদে ইতিকাফ করে নিবে। যদি উক্ত মহল্লায় আর কোন মসজিদ না থাকে, তাহলে উক্ত স্থানে ইতিকাফ করা শুদ্ধ হবে। [ফাতাওয়া রাহিমীয়া-৭/২৮৩]

(هُوَ) لُغَةً: اللَّبْثُ وَشَرْعًا: (لَبْثٌ) بِفَتْحِ اللَّامِ وَتُضَمُّ الْمُكْثُ (ذَكَرٍ) وَلَوْ مُمَيَّزًا فِي (مَسْجِدٍ جَمَاعَةً) هُوَ مَا لَهُ إمَامٌ وَمُؤَذِّنٌ أُدِّيَتْ فِيهِ الْخَمْسُ أَوْ لَا (رد المحتار، كتاب الصوم، باب الاعتكاف-428-429)

وَأَمَّا شُرُوطُهُ) ;..وَمِنْهَا مَسْجِدُ الْجَمَاعَةِ فَيَصِحُّ فِي كُلِّ مَسْجِدٍ لَهُ أَذَانٌ، وَإِقَامَةٌ هُوَ الصَّحِيحُ كَذَا فِي الْخُلَاصَةِ، وَأَفْضَلُ الِاعْتِكَافِ مَا كَانَ فِي الْمَسْجِدِ الْحَرَامِ ثُمَّ فِي مَسْجِدِ النَّبِيِّ ; عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ ; ثُمَّ فِي بَيْتِ الْمُقَدَّسِ ثُمَّ فِي الْجَامِعِ ثُمَّ فِيمَا كَانَ أَهْلُهُ أَكْثَرَ، وَأَوْفَرَ كَذَا فِي التَّبْيِينِ. (الفتاوى الهندية، كتاب الصوم، الباب السابع فى الاعتكاف-1/211