পিতার আপন মামাতো ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া

মুফতী মনসূরুল হক সাহেব১৪ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমি আমার আপন মামাতো ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। সমস্যা হচ্ছে, এতে আমার পিতা মাতা রাজি নয়। এর কারণ হচ্ছে এ বিষয়টিকে সামাজিকভাবে খারাপ দৃষ্টিতে দেখা হয়। এখন আমি পিতা-মাতার কথা রক্ষা করব, না কুরআন হাদীসের পথ অনুসরণ করব?

উত্তর

শরী‘আতে যেটা জায়িয, সে বিষয়ে সমাজের লোকেরা কি বলল, না বলল, সেদিকে লক্ষ্য করার কোন প্রয়োজন নেই। বরং সমাজকে সহীহ মাসআলা শিক্ষা দেয়ার জন্য এবং সামাজিক কু-প্রথা দূর করার জন্য এ ধরনের বিবাহ বিরাট সাওয়াবের কাজ। কাজেই অন্য কোন সহীহ ও গ্রহণযোগ্য কারণ যদি না থাকে তাহলে লোকে কি বলবে এই ভয়ে যদি পিতা-মাতা উক্ত ব্যক্তির সাথে আপনাকে বিবাহ দিতে না চান, তাহলে শরী‘আতের সহীহ হুকুম সম্পর্কে তাদেরকে বুঝিয়ে রাযী করানোর চেষ্টা করতে হবে এবং পিতা-মাতারও কর্তব্য যে, যদি বাস্তবে কোন সমস্যা না থাকে এবং ছেলে দ্বীনদার হয়ে থাকে ও নীচু বংশের না হয়ে থাকে তাহলে এ ব্যপারে সম্মতি প্রদান করা। যাতে কোন মারাত্মক সমস্যার সম্মুখীন না হয়।

পিতার আপন মামাতো ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া | ইসলামী যিন্দেগী