পরিস্কার ও পরিচ্ছন্নতা
প্রশ্ন
প্রতিদিনের নিয়মিত শরীর ধোয়া বা আমরা যেটাকে গোসল বলি প্রতিদিন নিয়ম করে দুপুর বেলা বা অন্তত দিনে একবার করে শরীর ধোয়া অথবা গোসল করা কি ফরজ ? কেও যদি তা না করে তাহলে কি সে অপবিত্র ?
উত্তর
শরীর নাপাক না হলে, আরামের জন্য, বা অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য যে গোসল করা হয়, তা ফরজ বা আবশ্যক কোন বিধান নয়। এটি কেবলি মনের প্রশান্তি বা পরিচ্ছন্নতার জন্য করা হয়ে থাকে। এ গোসল না করলে ব্যক্তি অপবিত্র থাকে ধারণা করা ভুল।
তবে পরিস্কার পরিচ্ছন্ন থাকা এটি ইসলামের একটি সৌন্দর্যের অন্তর্ভুক্ত। কুরআন ও হাদীসে পবিত্রতার সাথে সাথে পরিচ্ছন্ন থাকার উপরও উৎসাহ প্রদান করা হয়েছে।
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। (সূরা বাকারা : ২২২)
فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
‘সেখানে কিছু লোক আছে যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালবাসে। আর আল্লাহ তাআলা উত্তমরূপে পবিত্রতা অর্জনকারীদের ভালবাসেন। (সূরা তাওবা : ১০৮)
سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ جَوَادٌ يُحِبُّ الْجُودَ فَنَظِّفُوا أُرَاهُ قَالَ أَفْنِيَتَكُمْ وَلاَ تَشَبَّهُوا بِالْيَهُودِ