মাসাইল
১০০%
জুহরের নামাজের প্রথম ৪ রাকাত সুন্নাত
প্রশ্ন
জুহরের নামাজের প্রথম ৪ রাকাত সুন্নাত না পড়ে কি ইমামতি করানো যাবে?
উত্তর
হ্যাঁ, করা যাবে। তবে চার রাকাত সুন্নত ফরজ পড়ার পরও পড়ার সুযোগ রয়েছে। যদিও আগে পড়াই তার যথার্থ সময়। কিন্তু সময় সংকীর্ণতার কারণে কখনো কখনো এমনটি করা যায়।
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلاَّهُنَّ بَعْدَهَا.