চোরাই মার্কেট থেকে আসবাব পত্র ক্রয়

মুফতী মনসূরুল হক সাহেব৪ জানুয়ারি, ২০২৬লেনদেন কামাই রোজগার, বিবিধ, পোশাক পরিচ্ছদ

প্রশ্ন

চোরাই মার্কেট থেকে জেনে-শুনে কোন জিনিষ ক্রয় করা জায়িয আছে কি-না?

উত্তর

নিশ্চিতভাবে জানা সত্ত্বেও চোরাই মার্কেট থেকে চোরাইকৃত মাল ক্রয় করা, এর দ্বারা চুরি তথা হারাম কাজের প্রতি উৎসাহিত করা হয় যা সম্পূর্নভাবে হারাম। তাছাড়া চুরির জিনিষটা তার নিজের নয় বরং মূল মালিকের যা বিক্রির অধিকার তার নাই। সুতরাং, চোরাই মার্কেট থেকে কোন জিনিষ ক্রয় করা জায়িয হবে না। [সূরা মায়িদা, ফাতাওয়া রশীদিয়া,৮৯৯, ফাতাওয়া মাহমূদিয়া ১১:২৮০]