মসজিদের ভিতর উচ্চস্বরে সূরায়ে হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াত করা

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

আমাদের মসজিদে ফজর নামাযের বাদ ইমাম সাহেব সূরা হাশরের শেষ তিন আয়াত বা অন্য কোন ছোট সূরা পাঠ করেন। আর উপস্থিত মুসল্লীরা ইমাম সাহেবের সাথে জোরে জোরে পড়তে থাকেন। শরী‘আতের দৃষ্টিতে তা সঠিক হচ্ছে কি?

উত্তর

সকালে ও বিকালে সূরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াত করার অনেক ফজীলত হাদীস শরীফের বর্ণানা করা হয়েছে। অনুরূপ আরো বিভিন্ন সূরা, দু‘আ ও যিকর আযকার করারও উল্লেখ্য রয়েছে। কিন্তু এগুলো ব্যক্তিগত ওজীফা বলে পরিগণিত। সুতরাং সকলে এক সাথে ও একই সুরে তাল মিলিয়ে পড়ার কোন প্রমাণ নেই ।

তবে যে সমস্ত মুসল্লীরা মুখস্ত পড়তে জানে না, তাদেরকে নিয়ে সাময়িক কিছু দিন পর্যন্ত এক সাথে পড়া যেতে পারে। আর যাদের মুখস্ত আছে, তারা নিজ নিজেই পড়বে। শিক্ষার উদ্দেশ্য সকলে মিলে জোরে পড়লে এটা শোরগালের আওতার পড়বে না এবং তখন যাতে কারো নামায, তিলাওয়াত ইত্যাদি কোন ক্ষতি না হয়, সেদিকে লক্ষ রাখা জরুরী। [প্রমাণঃ তিরমিযী শরীফ ২:১২০; মিশকাত শরীফ ১৮৮; তাফসীরে মাযহারী ৯:২৫৭; আলমগীরী ৫: ৩১৭;ইমদাদুল আহকাম, ১:২৪২]