মাসাইল
১০০%
কুরবানীর পশুর চোখ অন্ধ
প্রশ্ন
কুরবানীর জন্য ক্রয় পশুতে যদি কুরবানীর আগে এমন দোষ দেখা দেয়, যার জন্য উক্ত পশু দিয়ে কুরবানী করা জায়েজ নয়। যেমন চোখ অন্ধ হয়ে গেছে। তাহলে উক্ত পশু দিয়ে কি কুরবানী দেয়া যাবে?
উত্তর
যার উপর কুরবানী ওয়াজিব এমন ব্যক্তির কুরবানী উক্ত পশু দিয়ে হবে না। বরং অন্য আরেকটি সুস্থ্য পশু ক্রয় করে কুরবানী করা আবশ্যক। কিন্তু ব্যক্তি যদি এমন হয় যে, তার উপর কুরবানী করা ওয়াজিব ছিল না। তাহলে উক্ত ব্যক্তির জন্য ক্রয়ের পর দোষ প্রকাশিত হলেই উক্ত পশু দিয়ে কুরবানী করা জায়েজ আছে।
ولواشترىاضحيةوهىصحيحةالعين،ثماعورتعندهوهومؤسر….. لاتجزيعنه،وعليهمكانهاأخرىبخلافالفقيروفىموضع: وفىحقالمعسرتجوزعلىكلحال (الفتاوىالهندية-5/299،جديد-5/345،بدائعالصنائع،زكريا-4/216،كرتاشى-5/76)