সন্তান মায়ের গর্ভে সর্বোচ্চ দুই বছর থাকে

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

“একটি মাসিক পত্রিকায় মে- ২০০০ ইং সংখ্যার জিজ্ঞাসার জবাবে লিখেছে যে, স্বামীর মৃত্যুর দুই বৎসরের মধ্যে যদি কোন সন্তান প্রসব হয় এবং ইতিমধ্যে উক্ত মহিলার অন্য কোথাও বিবাহ না হয়ে থাকে তাহলে মৃত স্বামী থেকেই এই নবজাতক সন্তানের নসব ও বংশ প্রমাণিত হবে।“

সাধারনতঃ একটি সন্তান জন্ম নিতে ৯ মাস ১০ দিন সময় লাগে। আর পুরো দুই বৎসরে কমপেক্ষ দুটো হওয়ার কথা। দয়া করে উক্ত কথার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে পরবর্তী সংখ্যায় জানালে খুশি হবো।

উত্তর

গর্ভধারনের সময় সাধারণত নয় থেকে দশ মাস হলেও সবোর্চ্চ দুই বছর পর্যন্ত গর্ভধারনের বিষয়টিও সম্ভব এবং পরীক্ষিত। এটাকে অস্বীকার করার কোন যুক্তি নেই।

একটি হাদীসে হযরত আয়েশা সিদ্দীকা রা. বর্ণনা করেন, কোন সন্তান তার মাতৃগর্ভে ২ বছরের অধিক সময় অবস্থান করে না। এই হাদীস দ্বারা সন্তান মাতৃগর্ভে ২ বছর অবস্থান করে না। এই হাদীস দ্বারা সন্তান মাতৃগর্ভে ২ বছর অবস্থান করতে পারে বলে প্রমাণিত হয় এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও তা সম্পূর্ণ স্বীকৃত বিষয়। সুতরাং এ কথাটি সম্পূর্ণ সঠিক। [প্রমাণঃ তাফসীরে মাযহারী, ৮:৪০৪# হিদায়া, ২:৪৩৩-৪৩৪ ]

সন্তান মায়ের গর্ভে সর্বোচ্চ দুই বছর থাকে | ইসলামী যিন্দেগী