ঋণী ব্যক্তির নিকট থেকে হাদিয়া গ্রহণ

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

ঋণ প্রদানকারী ব্যক্তির জন্য ঋণ গ্রহীতার নিকট থেকে হাদিয়া গ্রহণ করা জায়িয হবে কি?

উত্তর

শরী‘আতে ঋণ দাতার জন্য ঋণ গ্রহীতার নিকট থেকে হাদিয়া গ্রহণ করা জায়িয আছে তবে? তবে যদি সমাজে ঋণ গ্রহীতার পক্ষ থেকে ঋণ দাতার হাদিয়া গ্রহণ করার কোন রেওয়াজ থাকে অথবা ঋণ দাতা যদি গ্রহীতার কাছ থেকে (ঋণ দেওয়ার কারণে) কিছু পাওয়ার আশা রাখে, তাহলে ঋণ দাতার জন্য এরূপ হাদিয়া গ্রহণ করা জায়িয হবে না।

ঋণী ব্যক্তির নিকট থেকে হাদিয়া গ্রহণ | ইসলামী যিন্দেগী