মাসাইল
১০০%
এক ইমামের দ্বারা খতম তারাবীহ পড়া
প্রশ্ন
খতম তারাবীহ একজন হাফেজ দ্বারা পড়ালে আদায় হবে কি- না। জানতে ইচ্ছুক।
উত্তর
যদি হাফেজ ভাল হয় , ইয়াদ ভাল থাকে তাহলে একা পড়ালেও খতম তারাবীহ হয়ে যাবে। যদি কোন জায়গায় সন্দেহ লাগে যে ভুল হয়ে গেছে তাহলে সালাম ফিরানোর পর দেখে নেবে।যদি বাস্তবেই ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ভুলকৃত স্থানটি পড়ে নিবে। অবশ্য সাথে ভুল ক্রটি শুধরে দেয়ার জন্য আরেকজন হাফেজ থাকলে ভাল।
[প্রমাণঃ আযিযুল ফাতাওয়া ২৫১ পৃষ্ঠা]