মাসাইল
১০০%
অমুসলিমদের মৃত্যুতে সাহায্য-সহযোগিতা
মুফতী মনসূরুল হক সাহেব৪ জানুয়ারি, ২০২৬বিবিধ, কাফন দাফন জানাযা কবর যিয়ারত, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
কোন মুসলমানদের পক্ষে অমুসলিমদের মৃত্যুতে সাহায্য-সহযোগিতা প্রদান করা ও তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করা জায়িয হবে কি-না?
উত্তর
কোন মুসলমানের পক্ষে অমুসলিমদের মৃত্যুতে সহযোগিতা করা বা তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করা জায়িয হবে না। কেননা, এর দ্বারা প্রকারান্তরে শরী‘আত বিরোধী কাজে সহযোগিতা করা হয়। অথচ আল্লাহ পাক এরূপ করা থকে নিষেধ করেছেন। সুতরাং, তা জায়িয নয়। তবে ঐ অমুসলিম ব্যক্তির যদি কোন আত্নীয়-স্বজন থাকে, তাহলে তাদের সম্ভাব্য ও শরি‘আত সম্মত সাহায্য করা যেতে পারে এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করা যেতে পারে, যা সাধারণ ভদ্রতার মধ্য শামিল। [প্রমাণঃ সূরা মায়িদাহঃ ২]