ছেলেদের বাবরি চুল বাঁধা

আহলে হক মিডিয়া৬ জানুয়ারি, ২০২৪সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

আমি বাবরি চুল রেখেছি। পড়ার টেবিলে টুপি খুলে বসলে চুল গুলা চোখের সামনে চলে আসে। এই পরিস্থিতিতে আমি কি আমার চুল রাবার ব্যন্ড বা ছেলেদের হেয়ার ব্যান্ড দিয়ে  বাধতে পারব  (শুধুমাত্র রুমের ভিতরে থাকা অবস্থায় )?

উত্তর

ঘরে বাইরে কোথাও পুরুষের জন্য মহিলাদের সাদৃশ্য গ্রহণ বৈধ নয়। তাই মাথার লম্বা চুল বেঁধে রাখা মহিলাদের সাদৃশ্যগ্রহণ হওয়ায় তা করা পুরুষের জন্য জায়েজ হবে না।

عن ابن عباس رضى الله عنهما قال: لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال، (صحيح البخارى، كتاب اللباس، باب المتشبهين بالنساء والمتشبهات بالرجال-2/874، رقم-5885)

হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ﷺ নারীদের সাদৃশ্যগ্রহণকারী পুরুষদের উপর এবং পুরুষদের সাদৃশ্য গ্রহণকারী নারীদের উপর লানত করেছেন। [সহীহ বুখারী, হাদীস নং-৫৮৮৫]

عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى أَبَا رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صلي الله عليه وسلم مَرَّ بِحَسَنِ بْنِ عَلِيٍّ عَلَيْهِمَا السَّلَامُ وَهُوَ يُصَلِّي قَائِمًا وَقَدْ غَرَزَ ضُفُرَهُ فِي قَفَاهُ فَحَلَّهَا أَبُو رَافِعٍ فَالْتَفَتَ حَسَنٌ إِلَيْهِ مُغْضَبًا فَقَالَ أَبُو رَافِعٍ أَقْبِلْ عَلَى صَلَاتِكَ وَلَا تَغْضَبْ فَإِنِّي سَمِعْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ ذَلِكَ كِفْلُ الشَّيْطَانِ ‏”‏ ‏.‏ يَعْنِي مَقْعَدَ الشَّيْطَانِ يَعْنِي مَغْرِزَ ضُفُرِهِ

ছেলেদের বাবরি চুল বাঁধা | ইসলামী যিন্দেগী