যুহরের শেষ ও আসরের শুরু ওয়াক্ত

মুফতী মনসূরুল হক সাহেব৪ জুলাই, ২০২৩নামায

প্রশ্ন

যুহরের নামাযের শেষ ওয়াক্ত ও আসরের নামাযের শুরু ওয়াক্ত আমরা কিভাবে নির্ধারণ করতে পারি?

উত্তর

দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি বস্তুর ছায়ায়ে আসলী (অর্থাৎ ঠিক দুপুরের সময় প্রত্যেক বস্তুর নিজস্ব ছায়া) ব্যতীত ২ মিছল (দ্বিগুন পরিমাণ) হওয়া পর্যন্ত যোহর নামাযের সময় বাকী থাকে। এরপর থেকেই আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এছাড়া নামাযের সময়সূচী বিষয়ক স্থায়ী ক্যালেন্ডার দেখেও উক্ত দুই নামাযের সময় জানতে পারেন। তা আমাদের দেশের সর্বত্রই পাওয়া যায়। [প্রমাণঃ হিদায়াহ, ১:৮১ # শরহে বিকায়াহ, ১:১২৮]

যুহরের শেষ ও আসরের শুরু ওয়াক্ত | ইসলামী যিন্দেগী