প্যাকেটজাত গোশতের হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬কুরবানী ও আক্বিকা, বিবিধ

প্রশ্ন

বিশ্বের বিভিন্ন দেশে প্যাকেটকৃত গোশত পাওয়া যায়। তা খাওয়া শরী‘আত সম্মত কি-না?

উত্তর

বিশ্বের বিভিন্ন দেশে যে প্যাকেটকৃত গোশত পাওয়া যায়, তার সম্পর্কে যদি জানা থাকে যে, এগুলো মুসলমানের হাতে শরী‘আত সম্মত পদ্ধতিতে যবেহকৃত হালাল জন্তুর গোশত, তাহলে উক্ত গোশত খাওয়া হালাল হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নাই। তদ্রুপ বাস্তবে আহলে কিতাব তথা শুধু আদম শুমারীতে নয় বরং বাস্তবে ইয়াহুদী-খৃষ্টান কর্তৃক আল্লাহর নামে যবেহকৃত জন্তুর গোশত হালাল হবে।

উল্লেখ্য, বর্তমানে অধিকাংশ আহলে কিতাব বাস্তবে নাস্তিক। তারা নামে মাত্র আহলে কিতাব। সুতরাং তাদেরকে আহলে কিতাব মনে করে বিধান জারী করা মারাত্মক ভুল। আর যদি নিশ্চিতভাবে জানা যায় যে এগুলো কোন কাফির বা মুশরিকের যবেহকৃত, অথবা মুসলমান বা বাস্তব আহলে কিতাবদের পক্ষ থেকেই; কিন্তু শর‘ঈ পন্থায় আল্লাহর নাম নিয়ে ধারালো চাকু বা অন্য কিছু দিয়ে যবেহ করা হয়নি, বরং মেশীনে বা অন্য কোন পন্থায় আল্লাহর নাম নেয়া ব্যতীত কাটা হয়েছে। আর বর্তমানে সাধারণতঃ এ সব প্যাকেটকৃত গোশত থেকে সতর্কতা অবলম্বন করা জরুরী।

আর যদি প্যাকেটকৃত গোশতের ব্যাপারে নিশ্চিতভাবে জানা না যায় যে এটা মুসলমান, কাফির, না মুশরিকের যবেহকৃত গোশত, তাহলে এমতাবস্থায় উক্ত প্যাকেটকৃত গোশত পরিহার করা জরুরী। [সূরা আনআম১২; বুখারী শরীফ১:২৭৫; নিযামুল ফাতাওয়া ১:১৮৭]

প্যাকেটজাত গোশতের হুকুম | ইসলামী যিন্দেগী